নিজস্ব প্রতিবেদক | ০৩:৫১ পিএম, ২০২৫-০৮-২৭
জামিনে মুক্তি পেয়েছেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লক্ষীপদ দাশ। ২৭ আগস্ট, বুধবার সকালে বান্দরবান জেলা কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের জেল সুপার মোঃ আনোয়ারুল করিম।
জেল সুপার বলেন, ২৫ আগস্ট হাইকোর্ট থেকে তাকে জামিন দেওয়া হয় এবং হাইকোর্ট থেকে জামিনের কাগজপত্র পেয়ে তাকে আজ সকালে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
প্রসঙ্গত, ৫ আগস্টের অভ্যূত্থানের পর তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় বিএনপি, বৈষাম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা ৫ টি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে লক্ষপদ দাশ বান্দরবান থেকে গা ঢাকা দিয়ে ঢাকা শহরে লুকিয়ে থাকেন। ২৫ মার্চ, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পরে বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited